ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৬, ২১:৪৫| আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ২১:৪৬
অ- অ+

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জেলা প্রশাসক নোমান হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল মজিদ বক্তব্য দেন।

এছাড়া ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ও ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

(ঢাকা টাইমস/৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবপাচারকারীদের বিরুদ্ধে দেশ-বিদেশে অভিযান ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শামা ওবায়েদের
ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ফরিদপুরে বিদেশি মদ ও বিয়ারসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার