নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

নেত্রকোণা প্রতিনিধি
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৯
অ- অ+

নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান।

শনিবার (১৪ নভেম্বর) নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি নেত্রকোণা পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

পরিদর্শনকালে ডিআইজি জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল ও মোটরযান শাখাসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট শাখার কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রমের মানোন্নয়ন এবং দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি। পরে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এর আগে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার কথা তুলে ধরেন। ডিআইজি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। উত্থাপিত সমস্যাগুলো সমাধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুটানকে হারিয়ে টানা দশমবার সাফের ফাইনালে ভারত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪
রাজবাড়ীতে পদ্মার ৩ মাছ বিক্রি হলো সোয়া লাখ টাকায়
আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল: তিতুমীর