সরিয়ে দেওয়া হলো চট্টগ্রামের ডিআইজি কুদ্দুস চৌধুরীকে, নতুন দায়িত্বে শামসুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৪৭| আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৫৪
অ- অ+

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুস চৌধুরীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন রেঞ্জ ডিআইজি করা হয়েছে হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শামসুল হককে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই আদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার— এসবির ডিআইজি এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

অপর আরেক আদেশে দুই জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো- ফেনী ও গোপালগঞ্জ।

এতে বলা হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ ‍সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার করা হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২ জেলার এসপি পদে রদবদল
মাদক ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি
চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় যুবকের ৮ বছর কারাদণ্ড
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার