চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় যুবকের ৮ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৬:২৪
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের ৪র্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় মাসুদ রানা নামে এক যুবককে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এই কারাদন্ডাশে প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন বলেন, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে একই বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধষণের চেষ্টা করে। এসময় স্থানীয়রা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং মাসুদ রানা পালিয়ে যায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার এসআই সোহেল রানা একই বছরের ৩১ জুলাই মাসে মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ আসামির উপস্থিতিতে উপরোক্ত রায় ঘোষণা করেন।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
স্বরাষ্ট্রের দায়িত্ব চেয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, ১৮ মাসের হিসাব চাইলেন নেটিজেনরা
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারকে স্থায়ী বহিষ্কার দেলোয়ার
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় বদল আসছে, প্রশ্নে যুক্ত হতে পারে সৃজনশীল অংশ