মহেশপুরে গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও কর্মকর্তারা 

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ২১:২৪
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জিন্নানগর বাজারে কোস্ট ফাউন্ডেশন নামে একটি ভুয়া এনজিও অফিস খুলে লাখ লাখ টাকা সঞ্চিয় আদায় করে কর্মকর্তারা উধাও।

বাংলাদেশের একটি সুনামধণ্য এনজিওর নাম প্যাড ব্যবহার করে ভুয়া অফিস খুলে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই থেকে তিনটি ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিন্নানগর বাজারে রাঙ্গা খন্দকারের বাড়িতে কোস্ট ফাউন্ডেশন নামে এনজিওর অফিস স্থাপন করে ওই চক্রের সদস্যরা বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে আর্থিক লেনদেন শুরু করে। সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় অনেক মানুষ তাদের কাছে টাকা জমা দেন। কিন্তু ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টার দিকে অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিরা হঠাৎ আত্মগোপনে চলে যায়। এতে ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দেয়।

এদিকে বিষয়টি কোস্ট ফাউন্ডেশনের নজরে এলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মহেশপুরে তাদের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত কথিত ঋণ কার্যক্রমের সঙ্গে কোস্ট ফাউন্ডেশনের নেই।

সংস্থাটি জানায়, তারা মূলত দেশের উপকূলীয় ১২টি জেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে। মহেশপুরে তাদের নাম ব্যবহার করে কেউ আর্থিক লেনদেন করে থাকলে তা সম্পূর্ণ অনুমোদিত। ঘটনাটি জানার পর কোস্ট ফাউন্ডেশনের ফাউন্ডার নির্বাহী পরিচালকের নির্দেশনায় সংস্থার প্রতিনিধিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে জিন্নানগর বাজার ও আশপাশের এলাকায় যান। এ সময় তাঁরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনা উদ্ঘাটন ও প্রতারকদের শনাক্ত করতে সহযোগিতার আশ্বাস দেন।

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও মহেশপুর থানার অফিসার ইনচার্জ ইমরান আলমের সহযোগিতার কথা উল্লেখ করে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে কামাল আহমেদ আকন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মহেশপুর একটি প্রতারক চক্র তাদের নাম ব্যবহার করে মোটা অংকের টাকা আমানত সংগ্রহ করে পালিয়েছে।

কোস্ট ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন বিভাগ) মোস্তফা কামাল আকন্দ ১২ নভেম্বর এক বিবৃতিতে বলেন, কোনো উন্নয়ন সংস্থার নাম, পরিচয় ও সুনাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতরণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত, আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীরা তাঁদের জমা দেওয়া টাকা ফেরত পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো এনজিওর নামে ঋণ দেওয়ার প্রলোভনে অগ্রিম টাকা জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত কার্যালয়ে যাচাই করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রামপুরায় ‘ব্যবসা বন্ধ করিস নাই কেন’ বলেই গুলি, আহত ২
সুনামগঞ্জ সীমান্তে ঘোড়াসহ ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
হাতকড়া-ডান্ডাবেড়ি ছাড়া আদালতে জিয়াউল আহসান, সংসদে ক্ষোভ লুনার
এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্ত নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী