সুনামগঞ্জ সীমান্তে ঘোড়াসহ ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারা বাজার উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আসা ভারতীয় ঘোড়াসহ অবৈধ বিভিন্ন পণ্য অভিযান চালিয়ে জব্দ করেছে বিজিবি।
রবিবার (১৫ নভেম্বর) ভোর রাতে উপজেলার তিনটি বিওপির টহল দল পৃথক পৃথক অভিযান চালিয়ে ঘোড়া,জিরা,কয়লা,গরু জব্দ করে। জব্দ করা ওই সব পণ্যের মূল্য ৫ লাখ ১০ হাজার তিন শত টাকা।
বিজিবি জানায়, উপজেলার বালিয়াঘাট, চানঁপুর ও লাউড়েরগড় সীমান্ত এলাকা দিয়ে সীমান্তের চোরাকারবারিরা সীমান্তের চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় পৃথক পৃথক অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাহিরপুরের বালিয়াঘাট বিজিবি কয়লা, চানঁপুর বিজিবি ঘোড়া, লাউড়েরগড় বিজিবি জিরা ও দোয়ারা বাজার উপজেলা প্যাক পাড়া বিজিবি গরু সহ বিভিন্ন প্রকার বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা।
এসময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি এর সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












