মেসেঞ্জারে কন্যার ভিডিও কল...

দীপ আজাদ
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৮
অ- অ+

বাবা, কেমন আছো?

- ভালো আছি মা। তুমি?

- আমার মন ভালো। সকাল সকাল বেতন ঢুকেছে একাউন্টে।

- কত পেয়েছো?

- এবার বেশি কেন?

- সেলস বোনাস ও কমিশন পাওয়ায় বেশি আসছে।

- আলহামদুলিল্লাহ।

- তোমাকে টাকা পাঠাচ্ছি। কিছু কিনে খেও।

- আমার লাগবে না। তুমি জমাও। আর লাগলে বলবো।

- বিকাশ চেক করো। ভালো থাকো। পরে কথা হবে।

আর কিছু বলার সুযোগ না দিয়েই লাইন কেটে দিলো।

দু'মাস আগে বাবা বিকাশে কিছু টাকা পাঠালাম দাদা দাদি, নানা নানীকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াও।

বিকাশের এই ছোট্ট মেসেজ হয়তো খুবই ছোট্ট, কিন্তু বাবার জন্য অসীম। সুসন্তান আল্লাহর রহমত।

এই তো সেদিন (বাবাদের কাছে দুই দশকও সেদিন) দুনিয়ার আলো দেখা বাচ্চা চাকরি করে, লেখাপড়া করে, বাজার করে, রান্না করে, ঘর পরিস্কার করে।

দিন যায় জমা হয় স্মৃতি, পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধন বাবা মেয়ের সম্পর্ক। জগতের সব কন্যা ভালো থাকুক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬, মামলা ৪৫
প্রিয়তমা খাদিজা খানমকে
চট্টগ্রামে বাস থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২