ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ০০:৪১
অ- অ+

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার।

সোমবার রাতে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। একই সময় বিদায় সংবর্ধনা দেওয়া হয় সদ্য বদলি হওয়া পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে। এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদের সই করা এক প্রজ্ঞাপনে প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে জেলার তৎকালীন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়।

সম্প্রতি গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে জেলার প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই রদবদল করা হয়। এদিন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনে সরকার।

এদিকে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তার অতীত রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা চলছে। ছাত্রদলের নেতাদের দাবি, প্রত্যুষ কুমার মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং জগন্নাথ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তাকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়াকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন ছাত্রদলের নেতারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে ভারত থেকে পুশইন করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতার
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা
১২ ঘণ্টা অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের খাবার কেড়ে নিয়ে সমালোচনায় আন্দোলনকারীরা
জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়