গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হলেন সরফরাজ

গোপালগঞ্জ জেলা প্রশাসনে রদবদল এনেছে সরকার। জেলার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজকে।
রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজকে বদলি করে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













