খিলগাঁওয়ে আ. লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৩:২৩
অ- অ+

রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যা ছয়টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে খিলগাঁও থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগি সুমন (২৮)।

সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তার পরিকল্পনা
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
যার যা প্রাপ্য সেটা চুকিয়ে দিন