স্থানীয় প্রশাসন সঠিক তথ্য দেয় নাই

মাহবুবুল হক নান্নু
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮| আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪
অ- অ+

আমার জানামতে প্রতিদিন জেলার একটি গোপন রিপোর্ট জেলা প্রশাসক মহোদয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। যেটাকে জেলা প্রশাসক কার্যালয়ে গোপনীয় শাখা নামে পরিচিত। অনুরূপভাবে পুলিশ সুপার একটি গোপনীয় শাখা মেইনটেইন করেন যেখানে প্রতিদিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রীকে পুলিশের আইজিকে অবহিত করতে হয়। এটা হচ্ছে উনাদের প্রতিদিনের শেষ ঘন্টার কাজ। রুটিন কাজশেষ করে উনারা ঘুমাতে যান। তাই আমার প্রথম প্রশ্ন এতদিন এই রিপোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয় পেয়েছে কিনা? দ্বিতীয় প্রশ্ন প্রশাসনের প্রধান কর্মকর্তা ব্যক্তিরা পেয়েছেন কিনা? প্রশাসনের প্রধান কর্মকর্তা বলতে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল বাহিনীর প্রধান, আইজিপি, এস বি প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধানগণ। এই রিপোর্টগুলো যাচাই-বাছাই করা হোক। নিশ্চয়ই স্থানীয় প্রশাসন সঠিক তথ্য দেয় নাই। বা সঠিকভাবে দায়িত্ব পালন করে নাই। এখানে একটা কঠিন প্রশ্ন একটা সংস্থা ভুল করতে পারে। কিন্তু জেলায় অনেক সংস্থা ছিল তাহলে তারা কি করল? রাষ্ট্রের স্বার্থে তদন্ত হওয়া জরুরী!

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি
৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান
সড়কে মৃত্যু নয়, নিরাপদ জীবনের অধিকার চাই
অপ্রয়োজনীয় হর্ন ও শব্দদূষণ বন্ধে নিয়মিত অভিযানের নির্দেশ হাইকোর্টের