সৃষ্টিকর্তার কাছে মানুষের কোনো অভিনয়ই অদৃশ্য নয়

সুমি ইসলাম
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১৩:৪১
অ- অ+

মানুষ, নিজের অজান্তে তুমি কত কিছু প্রকাশ করে ফেলো, অথচ ভাবো তোমার কিছুই প্রকাশ পায়নি! তোমার কথার চেয়ে তোমার আচরণ অনেক বেশি কথা বলে, তোমার নিশ্চুপ থাকার চেয়েও কখনো কখনো তোমার অতিরিক্ত ব্যাখ্যা অনেক বেশি অর্থ বহন করে। তুমি হয়তো ভাবছ, সবকিছু তোমার নিয়ন্ত্রণে, অথচ তোমার অজান্তেই তোমার ভেতরের মানুষটি কতবার বাইরে এসে দাঁড়ায়!

কী আশ্চর্য, মানুষ নিজের স্বার্থে কত সহজে সত্যের রং বদলে ফেলে! যে বিশ্বাস একদিন তার কাছে মূল্যবান ছিল, প্রয়োজন ফুরোলে সেটিই তার কাছে তুচ্ছ হয়ে যায়। তারপরও তার চলনে কোনো সংকোচ নেই, কথায় কোনো জড়তা নেই। যেন কিছুই ঘটেনি, যেন সবকিছু আগের মতোই আছে। মানুষ কি সত্যিই এতটা অনায়াসে নিজের বিবেককে পাশ কাটিয়ে যেতে পারে?

মাঝেমধ্যে মানুষের এই অদ্ভুত স্বাভাবিকতাই বিস্মিত করে। যে মানুষটি সব জানে, সেও না জানার অভিনয় করে; যে মানুষটি সব বোঝে, সেও না বোঝার ভান করে। আর সৃষ্টিকর্তার কাছে তো মানুষের কোনো অভিনয়ই অদৃশ্য নয়।

বাহ্ মানুষ! নিজের ভেতরের সত্যকে আড়াল করতে করতে একসময় নিজেকেই কত অনায়াসে হারিয়ে ফেলো!

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সিগঞ্জে এসআরবির চেকপোস্টে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: কর্মচারী সাময়িক বরখাস্ত, নিরাপত্তায় ৬ প্রবেশপথে চেকপোস্ট
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ডা. জুবাইদা-এমিনে এরদোয়ান বৈঠক, নারীর স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ পাঠানোয় আগ্রহ তুরস্কের