জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন অধ্যাপক শেখ আসিফ মিজান

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র নাফিজ মাহবুবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ। তিনি বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি পাসপোর্টধারী উপাচার্য হিসেবে দারু সালাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনের পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাও রয়েছে তার। তিনি সাবেক ছাত্রনেতা ও যুবনেতা। নব্বইয়ের দশক থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিএনপির আন্দোলন-সংগ্রামেও তিনি নেতৃত্ব দিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ আসিফ মিজান। তার রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি আনুগত্য ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসেবে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।
একই সঙ্গে তার ওপর আস্থা রাখার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত এই নেতা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













