পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস

ঢাকা সফরে থাকা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে তাকে মন্ত্রণালয়ে দেখা যায়।
তবে কী কারণে বা কোন উদ্দেশ্যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
পিটার হাস গত ১৩ নভেম্বর ঢাকায় আসেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। দায়িত্ব পালনকালে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার মতবিরোধ আলোচনায় আসে।
বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে তার বিভিন্ন বক্তব্য ও তৎপরতা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
ঢাকায় পিটার হাসের এবারের সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার উপস্থিতি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে তার সফরের উদ্দেশ্য কিংবা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











