জামালপুরে ধর্ষণ মামলায় কিশোরের ১০ বছরের আটকাদেশ

জামালপুরে এক তরুণীকে ধর্ষণের দায়ে সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম জানান, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদর থানার জালালের চর গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা (১৪) তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
এঘটনায় ২৫ ডিসেম্বর ওই তরুণীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে ৯ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি সোহেল রানার উপস্থিতিতে ১৬ বছর পর সোমবার রায় ঘোষণা করা হয়।
রায়ে অভিযুক্ত সোহেল রানাকে ১০ বছরের আটকাদেশ প্রদান করা হয়।
(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












