সাইবার অপরাধ: আপনার একটি ছবি, একটি মেসেজ কিংবা একটি ব্যক্তিগত তথ্যই কি কারও হাতিয়ার হয়ে উঠছে?

ব্যারিস্টার লিমা আঞ্জুমান
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৪:৪৫| আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৪:৪৬
অ- অ+

বর্তমান সময়ে আমরা যত বেশি প্রযুক্তিনির্ভর হচ্ছি, ততই বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; অনেক সময় এগুলো প্রতারণা, হয়রানি ও ব্ল্যাকমেইলের হাতিয়ার হয়ে উঠছে।

একজন নারীর ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া, ভুয়া আইডি খুলে সম্মানহানি করা, প্রেমের সম্পর্কের ব্যক্তিগত কথোপকথন প্রকাশের হুমকি দেওয়া কিংবা বিকাশ-নগদ সংক্রান্ত প্রতারণা—এসবই আমাদের সমাজের পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু প্রশ্ন হলো, আপনি কি জানেন এসব অপরাধের বিরুদ্ধে আপনার আইনি প্রতিকার রয়েছে?

কোন কোন কাজ সাইবার অপরাধের আওতায় পড়তে পারে?

একজন আইনজীবী হিসেবে আমার বক্তব্য

আমি মনে করি, সাইবার অপরাধের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, মানুষের সচেতনতাও বাড়াতে হবে।

বিশেষ করে নারীদের উদ্দেশে বলতে চাই—কেউ আপনার ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল করলে, আপনাকে ভয় দেখালে কিংবা অনলাইনে অপমান করার চেষ্টা করলে নিজেকে দোষী ভাববেন না। লজ্জা অপরাধীর, ভুক্তভোগীর নয়।

আপনার ডিজিটাল পরিচয়, ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মান—সবকিছুরই আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

আইন জানুন, সচেতন থাকুন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

লেখক: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় নেতাকর্মীদের পালস বুঝতে চেষ্টা করুন
চাঁপাইনবাবগঞ্জ-ঝিনাইদহে কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা, বন্ধ বিয়ে ও তালাক
গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হলেন সরফরাজ
পিকাবুতে বিনিয়োগ করল এক্স অ্যাঞ্জেল লিমিটেড