মির্জাপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৭:৩০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) মির্জাপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় এজাহারনামীয় আসামিরাসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী লাঠি, লোহার রড, চাইনিজ কুড়াল, পিস্তল, শটগান ও রিভলবার নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সুজন মিয়াসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরবর্তীতে আহত সুজন মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন—৮ নম্বর আসামি হিসেবে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক তাহারিম হোসেন সীমান্ত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তদন্তের ভিত্তিতে সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
গাজীপুরের শিল্পাঞ্চলে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ জিএমপি কমিশনারের
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার