ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৯| আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৫০
অ- অ+

ডিসেম্বর ঘিরে পলাতক আসামি এবং অবৈধ অনুপ্রবেশ ও পারাপার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। একই সঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিসি ক্যামেরা, থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সীমান্তের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১৬নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও দিক নির্দেশনা প্রদান শেষে সাংবাদিকদের এ কথা জানান বর্ডার গার্ড বাংলাদেশের ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল জাব্বার আহমেদ।

তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টর কৃর্তক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ টহল জোরদার করা হয়েছে। যার ধারাবিহকতায় কুমিল্লা সেক্টরে চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সর্বোচ্চ সর্তকতা নিয়ে দায়িত্ব পালন করছে। লক্ষ্য হচ্ছে যেকোন অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামি অবৈধ প্রবেশ ও দেশ ত্যাগ করতে না পারে। সেজন্য প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে।

তিনি আরো জানান, ডিসেম্বর পরিস্থিতিকে সামনে রেখে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে এই সেক্টরের অধিন ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহৃিত করে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে পুশইন ও নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।

এ ছাড়াও তিনি বলেন, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল ও আটটি ম্যাগাজিনসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করা হয়েছে। যার মূল্য ৪১০ কোটি ৩৭ লক্ষ টাকা। এসবের সাথে জড়িত ১৫৫ জন আসামিকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সীমান্তের যেকোনো সন্দেহজনক গতিবিধির বিষয়ে বিজিবির নিকটস্থ ক্যাম্পে দ্রুত জানানোর জন্য জনপ্রতিনিধি, জনগনকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া সীমান্তে টহল অব্যাহত থাকবে বলে তিনি জানান।

(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪০০ রানের জবাবে দারুণ শুরু দক্ষিণ আফ্রিকার, শতরানের পথে অ্যাকারম্যান-হামজা
অযৌক্তিক দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান, তবুও চার মাসেই বদলি চট্টগ্রামের ডিআইজি
জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন অধ্যাপক শেখ আসিফ মিজান