টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

‎মো: রাজীব হোসেন, টঙ্গী -পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৮
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতে,এবার ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাব্বি হোসেন (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

‎

‎আজ সোমবার (৯ নভেম্বর) পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে রবিবার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করে

‎পুলিশ।

‎

‎অভিযুক্ত রাব্বি হোসেন টঙ্গী চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা। বর্তমানে মাদ্রাসায় অবস্থান করতেন।

‎

‎ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলা সূত্রে জানা গেছে,গত ৪ নভেম্বর (বুধবার) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন ছেলে শিক্ষার্থী (৯) কে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন।

‎পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যেতে গেলে বিষয়টি জানতে পারেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা রবিবার রাতে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করে।

‎

‎এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন , জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমানিত হওয়ায় আটক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা হয়েছে।।

‎

‎এর আগে গত ২১ অক্টোবর গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ৭ বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বাবা শাহজালাল রুমি অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে থাপ্পড় মারেন। পরে পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক কারাগারে আছেন।

(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুধু আমার ভেতরে একটা আলাদা পৃথিবী আছে
নতুন পাসপোর্ট চাওয়া এবং এর প্রক্রিয়া পুরোটাই কূটনৈতিক চাল
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
নাগরিক অধিকার সুরক্ষা: জনআন্দোলনে রাজনৈতিক দলের দায়বদ্ধতা