ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার জব্দ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৫
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের গজারিয়া বিলে এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নবাব আলী জানান, একটি অসাধু চক্র সেখানে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি ও মাটি উত্তোলন করছিল। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ড্রেজার মেশিনটি যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এটি কোনোভাবেই অবৈধ কাজে পুনরায় ব্যবহার করা না হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে আসছে।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি
২৪ ঘন্টায় মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার
উত্তরায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
‌সুনামগঞ্জ সীমান্তে নাইট ভিশন ও থার্মাল ড্রোনে বিজিবির নজরদারি