কক্সবাজারের ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৩১
অ- অ+

কক্সবাজারের ইনানীতে গ্যাসকূপ এলাকায় জরিপ (সার্ভে) কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাত কর্মী আহত হয়েছেন। আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানীর ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাপেক্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপের আগুন নেভানোর পর সেখানে কারিগরি জরিপের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে।

আহতদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ মোট সাতজন রয়েছেন। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের সময় হঠাৎ প্রচণ্ড চাপে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে পাশের বৈদ্যুতিক তারের স্পর্শে সেখানে আগুন ধরে যায়। টানা এক মাস চেষ্টার পর সম্প্রতি ওই কূপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর কূপের বর্তমান অবস্থা ও গ্যাসের মজুত যাচাইয়ে বাপেক্সের একটি দল সেখানে জরিপের কাজ শুরু করেছিল।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল 
কুষ্টিয়ায় জজের বাসভবনে ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংকে হামলা ​
সোনারগাঁয়ে বিএনপির অবস্থান কর্মসূচি ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ
লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী