দক্ষিণ বনশ্রীতে জেরিনা আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাধারণ ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে জেরিনা আজাদ ফাউন্ডেশন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যয় ও নানা সীমাবদ্ধতার কারণে নিম্ন ও মধ্যম আয়ের অনেক মানুষের পক্ষে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয় না। এ বাস্তবতায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষার এমন উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ক্যাম্পেইনটি সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আবদুল আলী (বকুল)।
উল্লেখ্য, জেরিনা আজাদ ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ২০১৬ সাল থেকে নিয়মিত বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষের সহায়তা এবং জনস্বাস্থ্য সচেতনতা তৈরির চলমান কর্মসূচির অংশ হিসেবেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













