পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৯
অ- অ+

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে এবার বেশ আগেই জেঁকে বসতে শুরু করেছে তীব্র শীত। সকালবেলার ঘন কুয়াশা, শিশিরভেজা ঘাস আর হিমেল বাতাসে পুরোপুরি শীতের আমেজ বইছে এই জেলায়। একদিনের ব্যবধানে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ১৪ ডিগ্রি, বুধবার ১৩ দশমিক ৫ ডিগ্রি, বৃহস্পতিবার ১৪ ডিগ্রি এবং শুক্রবার ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ কয়েক দিন ধরে ওঠানামার পর তাপমাত্রা হঠাৎ করেই নিচের দিকে নামতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, সকালে আকাশ পরিষ্কার থাকায় কুয়াশার দেখা মেলেনি এবং দ্রুত সূর্যের আলো ফুটেছে। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই হিমেল বাতাসে ঠান্ডার তীব্রতা বাড়তে থাকে। বিশেষ করে রাত ও ভোরে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে শীতের এই প্রকোপ উপেক্ষা করেই জীবিকার তাগিদে সকালে কাজে বের হতে দেখা গেছে দিনমজুর, কৃষক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের কারণে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। রোববার সকাল ৬টায় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১
সারা দেশে বাস-ট্রেন-স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৮৬
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার
মানবিকতাই মানুষের শ্রেষ্ঠত্বের নিয়ামক