রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২
অ- অ+

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চালানো এসব অভিযানে বিস্ফোরক, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সর্বোচ্চ ১১১ জনকে আটক করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া ওয়ারী বিভাগ ৭৯ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, গুলশান বিভাগ ৩০ জন, রমনা বিভাগ ১৭ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১টি বিস্ফোরিত পেট্রোলবোমার অংশবিশেষ, ১টি চাইনিজ কুড়াল এবং ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৬ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা দেশে বাস-ট্রেন-স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৮৬
নাশকতার পরিকল্পনার অভিযোগে ডিবির অভিযানে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মানবিকতাই মানুষের শ্রেষ্ঠত্বের নিয়ামক
হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করল ইরান