ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪
অ- অ+

ফরিদপুরের নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। সড়কের ওপর পড়ে থাকা এসব গাছ ও প্রতিবন্ধকতা অপসারণ করে যানবাহন চলাচলের উপযোগী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছ কেটে ফেলে রাখায় ওই রুটে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজিবি সদস্যরা। তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে সড়ক থেকে কাটা গাছ ও প্রতিবন্ধকতা সরানোর কাজ শুরু করেন।

যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে এবং মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও জনদুর্ভোগ এড়াতে মাঠপর্যায়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১