১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১৪:১৩
অ- অ+

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলমান থাকায় মহান বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী জানান, এর আগে শুক্রবার বিএনপির পক্ষ থেকে উদ্বোধনী সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছিল। তবে বর্তমানে সেখানে উন্নয়নকাজ ও উদ্যানের বিন্যাস পরিবর্তনের কাজ চলমান থাকায় সমাবেশ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাবেশের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হবে এবং মঞ্চের মুখ থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ বিজয়নগরের দিকে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও জানান, মহান বিজয় মাসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালনের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১ ডিসেম্বরের এই উদ্বোধনী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী
শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, ২৪ ঘণ্টায় পিবিআইয়ের জালে ৫ আসামি
দক্ষিণ বনশ্রীতে জেরিনা আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জননিরাপত্তায় আইনি কাঠামোবদ্ধ ‘পিপলস কুইক রেসপন্স টিম’