মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল 

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৫
অ- অ+

কেন্দ্রীয়ভাবে ঘোষিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী ফ্যাসিবাদের পরিকল্পিত হত্যা, সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে থেকে জেলা যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক শাহজাহান রনি, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জিয়াউদ্দিন কবির, আসিফ ইকবাল রনি, মমিন ও আক্তারুজ্জামান।

এ ছাড়া যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা পরিকল্পিত হত্যা, সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানান এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারের ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত
কুষ্টিয়ায় জজের বাসভবনে ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংকে হামলা ​
সোনারগাঁয়ে বিএনপির অবস্থান কর্মসূচি ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ
লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী