সাভারে ঢাকা লিগ্যাসির আবাসন মেলা অনুষ্ঠিত

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১৬:০৮
অ- অ+

‘স্বপ্নের ঢাকায় নিজের বাড়ি’ স্লোগানে সাভারে অনুষ্ঠিত হয়েছে ঢাকা লিগ্যাসি আয়োজিত ‘আবাসন মেলা-২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে গ্রাহকদের হাতে জমির সম্পাদিত দলিল হস্তান্তরের পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন আবাসন প্রকল্প ও সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুরে অবস্থিত লিগ্যাসি জাপান সিটিতে এ মেলার আয়োজন করা হয়। এতে আবাসন প্রত্যাশী, গ্রাহক ও দর্শনার্থীরা অংশ নেন। মেলায় আগতরা জমি কেনা, প্লটের অবস্থান, প্রকল্পের সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ আবাসন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান।

ঢাকা লিগ্যাসির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি তানভীর আহমেদ রোমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের ওইস্কা আইডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টাতসুয়ো কোসুগী।

অনুষ্ঠানের একপর্যায়ে গ্রাহকদের হাতে জমির সম্পাদিত দলিল তুলে দেন অতিথিরা। দীর্ঘদিনের প্রত্যাশিত দলিল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন গ্রাহকেরা।

সভাপতির বক্তব্যে তানভীর আহমেদ রোমান ভূঁইয়া বলেন, আবাসন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ। গ্রাহকদের আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত আবাসন গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য। গ্রাহকদের স্বপ্ন পূরণে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আয়োজকেরা জানান, শুধু জমি বা প্লট বিক্রি নয়, গ্রাহকদের কাছে পরিকল্পিত আবাসনের ধারণা তুলে ধরা এবং তাদের আস্থা সুদৃঢ় করাই এ মেলার অন্যতম উদ্দেশ্য।

(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরিয়ে নেয়া হলো গোপালগঞ্জের ৫ এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্র
নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল 
কক্সবাজারের ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত