হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় ইরান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ২০:২০
অ- অ+

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, যুক্তরাষ্ট্রকে ইরানি জনগণের অবস্থান ও আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শাহরাম ইরানি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, ইরানি জাতির অবস্থানকে স্বীকৃতি দিতে হবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে আগের মতো নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে হবে। পাশাপাশি বিভিন্ন দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারপ্রধানদের উদ্দেশে ইরানের নৌবাহিনীর প্রধান বলেন, তাঁরা কোন পক্ষের অবস্থানে রয়েছেন, সে বিষয়ে তাঁদের স্পষ্ট ধারণা থাকতে হবে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

ফলে হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এই নৌপথের ওপর নির্ভরশীল দেশগুলো নতুন করে উদ্বেগের মুখে পড়তে পারে।

সূত্র: আইআরএনএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ
অনাকাঙ্ক্ষিত ভুলে আপসহীন জাতীয় বিশ্ববিদ্যালয়, পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা
৬ দিনের ব্যবধানে সাতক্ষীরা আদালত চত্বরে দ্বিতীয়বার বিস্ফোরণ
থানা, ডিসি কার্যালয় ও ঢাকেশ্বরী মন্দির ছিল ছাত্রলীগ নেতা মাহিরের টার্গেট, বোমাসহ গ্রেপ্তার