থানা, ডিসি কার্যালয় ও ঢাকেশ্বরী মন্দির ছিল ছাত্রলীগ নেতা মাহিরের টার্গেট, বোমাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১৯:০৫
অ- অ+

রাজধানীতে চারটি পেট্রল বোমাসহ ছাত্রলীগ নেতা মাহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, লালবাগ থানা, ডিসি কার্যালয় ও ঢাকেশ্বরী মন্দিরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তার।

রবিবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় রিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করেন মাহির। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তার কাছ থেকে চারটি পেট্রল বোমা উদ্ধার করা হয়।

সন্ধ্যায় লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহির স্বীকার করেছেন, সরকারি স্থাপনা ও ঢাকেশ্বরী মন্দিরসহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের।

প্রাথমিকভাবে জানা গেছে, রবিবারই এসব ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল।

এ ঘটনায় আরও কারা জড়িত এবং হামলার পরিকল্পনার পেছনে কারা রয়েছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। এ জন্য মাহিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনাকাঙ্ক্ষিত ভুলে আপসহীন জাতীয় বিশ্ববিদ্যালয়, পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা
৬ দিনের ব্যবধানে সাতক্ষীরা আদালত চত্বরে দ্বিতীয়বার বিস্ফোরণ
বরিশালের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, যাত্রীদের দুর্ভোগ
শাহজালালে উড্ডয়নের সময় ইউএস-বাংলার বিমানে আগুন, রানওয়েতে নামানো হলো যাত্রীদের