সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকচাপায় একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১৭:৫৫
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকচাপায় জহির সরদার নামের একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় এ দুর্ঘনা ঘটে।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের মুদ্দীনের ছেলে জহির সরদার (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে পাথরবোঝায় একটি ট্রাক বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে যাওয়া সময় পাশা থাকা একটি ভ্যানে ধাক্কা লাগলে ভ্যান বসে থাকা ওই ব্যক্তি পেছনের চাকার কাছে পড়ে যায়। এতে করে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে জহির সরদার মারা যায়।

তারা আরো জানান, জহির সরদার স্থলবন্দরের শ্রমিক নেতা ছিল।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গিয়ে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান গ্রেপ্তার, জিম্মি জেলে উদ্ধার
অপ্রতিম হত্যা মামলা: পরবর্তী চার্জ শুনানি ১৪ ডিসেম্বর
মালয়েশিয়াগামী ৩১৭ জন উদ্ধার, ৭ দালাল আটক
আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: উপদেষ্টা তিতুমীর