শাহজালালে উড্ডয়নের সময় ইউএস-বাংলার বিমানে আগুন, রানওয়েতে নামানো হলো যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১৮:১৬| আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৮:২৩
অ- অ+

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ সময় উড়োজাহাজটি দ্রুত রানওয়েতে থামিয়ে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।

রবিবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি ইউএস-বাংলার বিএস ৩৬১ ফ্লাইট। ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করার কথা ছিল এটির।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩৩০ মডেলের উড়োজাহাজটি উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে সেখান থেকে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় দ্রুত উড়োজাহাজটি রানওয়েতে থামানো হয়। পরে ইমার্জেন্সি অ্যাপ্রোনে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।

৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজগুলো ২০২৪ সালে লিজের মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকচাপায় একজনের মৃত্যু
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান গ্রেপ্তার, জিম্মি জেলে উদ্ধার
অপ্রতিম হত্যা মামলা: পরবর্তী চার্জ শুনানি ১৪ ডিসেম্বর
সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৩১৭ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড