সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১৯:৪৩
অ- অ+

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা আয়করমুক্ত রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব ভাতা ও সুবিধার ওপর আয়কর দিতে হবে না। তবে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত।

সরকারি চাকরিজীবীরা মূল বেতনের পাশাপাশি পদ, দায়িত্ব ও কর্মস্থল অনুযায়ী বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন। এসব ভাতার বেশির ভাগই নির্দিষ্ট শর্তে করমুক্ত সুবিধার আওতায় রয়েছে। তবে সব সরকারি কর্মচারী সব ধরনের ভাতা পান না।

করমুক্ত ৪২ ধরনের ভাতা ও সুবিধা

এনবিআরের আয়কর নির্দেশিকায় করমুক্ত ভাতা ও সুবিধার তালিকায় রয়েছে চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা।

এ ছাড়া তালিকায় রয়েছে জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউয়েন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউয়েন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউয়েন্স, ক্লিনার অ্যালাউয়েন্স, ড্রাইভার অ্যালাউয়েন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউয়েন্স, পিবিএক্স অ্যালাউয়েন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউয়েন্স, নার্সিং অ্যালাউয়েন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউয়েন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউয়েন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা।

তবে এসব ভাতা ও সুবিধার করমুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি ও শর্ত প্রযোজ্য। ফলে কোনো ভাতা তালিকাভুক্ত থাকলেই তা শর্তহীনভাবে করমুক্ত হবে, এমন নয়।

যেসব আয়ে কর দিতে হবে

সরকারি চাকরিজীবীদের মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত। এসব আয়ের ওপর প্রচলিত নিয়ম অনুযায়ী আয়কর দিতে হয়।

অর্থাৎ, বিভিন্ন ভাতা করমুক্ত সুবিধার আওতায় থাকলেও সরকারি চাকরিজীবীদের সব আয় করের বাইরে নয়। আয়কর রিটার্ন দাখিলের সময় করযোগ্য আয় ও করমুক্ত ভাতার হিসাব আলাদাভাবে দেখাতে হবে।

তাই রিটার্ন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট করবর্ষের আয়কর নির্দেশিকা অনুযায়ী ভাতার করমুক্তির শর্ত এবং করযোগ্য আয়ের হিসাব যাচাই করে নেওয়া প্রয়োজন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী হুমায়ুন
৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পেলেন না, ক্ষোভ ট্রাম্পের
এমপির ছেলের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, এসপির কাছে লিখিত অভিযোগ
শ্রীপুরে ভিমরুলের কামড়ে প্রাণ গেল স্বপন দাসের