আনসার-ভিডিপির প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সুযোগ পেলেন নওগাঁর মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ০০:৩৯
অ- অ+

কারিগরি প্রশিক্ষণ নিয়ে এবার আফ্রিকার দ্বীপরাষ্ট্র সিসিলিতে চাকরির চূড়ান্ত অফার পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণার্থী মো. মুরাদ হোসেন। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সুযোগ পেয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার বিষপাড়া গ্রামের এই তরুণ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর থেকে তিনি এ বিষয়ে প্রশিক্ষণ নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সিসিলি থেকে তাঁর ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর কথা রয়েছে।

সিসিলিতে চাকরির চূড়ান্ত মনোনয়নপ্রক্রিয়ার অংশ হিসেবে অনলাইনে মুরাদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ জন্য গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে সাক্ষাৎকার দেওয়ার ব্যবস্থা করে বাহিনী। এ কার্যক্রমে সহযোগিতা করেন সফিপুর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এবং বাহিনীর সদর দপ্তরের প্রকল্প প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক।

এর আগে চলতি বছরের জুলাইয়ে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহযোগিতায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরি পান মুরাদ। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও চাকরির অফার পেয়েছিলেন তিনি। তবে পারিবারিক সমস্যার কারণে সে সময় দুবাই যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা বিবেচনায় সদস্যদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জাপানি ভাষা শিক্ষা, ৬জি ওয়েল্ডিং, রাজমিস্ত্রির কাজ ও গাড়ি চালানোর প্রশিক্ষণ। পাশাপাশি সাংস্কৃতিক অভিযোজন কর্মসূচিও চালু রয়েছে।

এ ছাড়া কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা বাড়াতে সম্প্রতি যুক্ত করা হয়েছে ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ কেন্দ্রের বাস। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও প্রশিক্ষণ-পরবর্তী সহযোগিতার উদ্যোগও নেওয়া হচ্ছে।

বাহিনীর মতে, মুরাদ হোসেনের সিসিলিতে চাকরির সুযোগ পাওয়া প্রশিক্ষণকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার উদ্যোগের একটি উদাহরণ। এ ধরনের কার্যক্রম দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধরপাকড়ে দমেনি সিজেপি, নতুন কর্মসূচি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাহবুবুর রহমান জয় গ্রেপ্তার
প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন
সমালোচনামূলক কণ্ঠ দমনের অভিযোগে ভারতের প্রতি অ্যামনেস্টির নিন্দা