এবার বর্ধিত পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৯:৩১
অ- অ+

ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের সফল পরীক্ষা চালানোর কয়েক দিন পর এবার ফাতাহ-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের

প্রতিবেদনে বলা হয়, ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ (ইআর) অস্ত্রব্যবস্থাটিতে উন্নত নেভিগেশন প্রযুক্তি ও অত্যাধুনিক অ্যাভিওনিকস প্রযুক্তিতে সজ্জিত। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির ‘স্বতন্ত্র গতিপথ ও দিক পরিবর্তনের সক্ষমতার’ কারণে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে সক্ষম।

বর্ধিত পাল্লার ফাতাহ-২ ইআর পাকিস্তান সেনাবাহিনীর আঘাত হানার সক্ষমতা আরও বাড়াবে। পাশাপাশি শত্রুপক্ষের গভীর অভ্যন্তরে অবস্থিত লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতাও বৃদ্ধি করবে বলে জানিয়েছে আইএসপিআর।

পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের কমান্ডার, পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং এই কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীরা। এ সময় অস্ত্রব্যবস্থাটির উন্নয়নে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিষ্ঠা এবং কারিগরি দক্ষতার প্রশংসা করেন কমান্ডার।

এছাড়া বর্ধিত পাল্লার ফাতাহ-২ অস্ত্রব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধান।

এর কয়েক দিন আগেই দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ স্থল থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। গত সপ্তাহে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছিল, উন্নত অ্যাভিওনিকস ও অত্যাধুনিক নেভিগেশন সহায়ক প্রযুক্তিতে সজ্জিত ফাতাহ-৪ স্থল থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রটি বর্ধিত দূরত্বে অত্যন্ত নিখুঁতভাবে এবং ব্যাপক ধ্বংসক্ষমতা নিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁওয়ে জয়নুল জন্মোৎসব ও লোকজ উৎসব আয়োজন নিয়ে অংশীজন সভা
সুনামগঞ্জের প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো যুগ্মসচিব জসিম উদ্দীনকে
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২