পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১৭:০৬
অ- অ+

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল বাশার (৭০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোলাগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে আবুল বাশার বাড়ির সামনে একটি সুপারি গাছে সুপারি পাড়ার জন্য মই নিয়ে ওঠেন। এ সময় হাতে জি আই পাইপের মাথায় থাকা কাচিঁ দিয়ে গাছের সুপারি কাদি কাটতে গেলে হাত ফসকে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের তারে হাতে থাকা পাইপ লেগে যায়। এতে গাছটি বিদ্যুতায়িত হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত আবুল বাশার ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দক্ষিণ জোলাগাতী গ্রামে সুপারি গাছে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

(ঢাকা টাইমস/১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক অসন্তোষ নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
মেহেরপুর সীমান্তে ৭ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ২
হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি
রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি