খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ২১:৩৫
অ- অ+

রাজধানীর খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৯টার দিকে থানার প্রবেশমুখে মোটরসাইকেল পার্কিংয়ের পাশে নারী ডেস্কের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি খিলগাঁও থানার ভেতরে প্রবেশ করেন। পরে তারা মোটরসাইকেল পার্কিংয়ের পাশে নারী ডেস্কসংলগ্ন স্থানে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর থানার ভেতরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুলিশের তৎপরতা শুরু হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, হাতেনাতে দুজন গ্রেপ্তার
মিরসরাইয়ে যুবলীগ নেতা নুরুদ্দিন বাহার গ্রেপ্তার
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন টাঙ্গাইলের জহিরুল ইসলাম
ঢাকায় কারা বিদেশিদের সঙ্গে গোপন বৈঠক করছেন, সংসদে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর