নাটোরে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:১১
অ- অ+

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শফিউল হাসান জানান, গতরাতে একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার সময় ব্যাংকের স্টাফরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দ শুনে তারা দ্রুত বাইরে এসে আগুন নেভান। তবে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। ব্যাংকেরও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের প্রধান ফটকে এ ধরনের ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুটি ২৫০ মিলি কাঁচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৭ নেতাকর্মী গ্রেপ্তার
‎ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে প্রবেশ করছে শ্রমিক আন্দোলন, পুলিশের ছত্রভঙ্গ
ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে পিটিয়ে হত্যা
ক্রেস্ট দিয়ে আলমারি ভরানো যায়, মানুষের আস্থা অর্জন করতে হয় নিজের কাজ দিয়ে