হ্যারি পটারের টমকে চেনে না কেউ

তাজরিন জাহান তারিন, ঢাকাটাইম্‌স
  প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ১৪:১১| আপডেট : ১৬ জুন ২০১৭, ১৪:১২
অ- অ+

তার নাম টম ফেল্টন, কিন্তু হ্যারি পটারের আট’টি ছবিতে অভিনয় করার পর থেকে মানুষজন তাকে ড্রাকো ম্যালফয় নামেই বেশি চেনে।শুধু হলিউড নয় পুরো বিশ্বর কাছেই পরিচিত এই ব্রিটিশ তারকা অভিনেতা। কিন্তু সম্প্রতি ঘটল উল্টো ঘটনা।

প্যারাগুয়ের একটি রাস্তায় পুরো বিকেল গিটার বাজিয়ে এবং গান গেয়ে কাটালেন কিন্তু কেউ তাকে চিনতেই পারলনা! এমনকি ফিরেও তাকায়নি কেউ তার দিকে।

টম ফেল্টন নিজেই তার ইন্সটিগ্রামে ভিডিওটি ভক্তদের সাথে শেয়ার করেছেন। কিন্তু ভিডিও দেখে মনে হচ্ছেনা তাকে না চেনার জন্য তিনি কিছু মনে করেছেন। নিজের মনে তিনি গান গেয়েছেন সাথে গিটারতো ছিলই। ভিডিওর সাথে তিনি শুটিং স্পটের কিছু স্টিল ছবিও শেয়ার করেছেন ভক্তদের সাথে।

২৯ বছরের এই তারকা বর্তমানে প্যারাগুয়ে আছেন। তার নতুন ছবি ‘ওফেলিয়ার’ শুটিং এর জন্য। যেখানে তার সাথে আরো অভিনয় করেছেন স্টার ওয়ারস এর তারকা ডিইজি রিডলী।

ভিডিও:

ঢাকাটাইম্‌স/১৬ জুন/টিজেটি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী