বলিউডে আসছেন অর্জুনের মেয়ে

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:১৪
অ- অ+

বলিউডের জগতে আসতে চলেছেন আরও এক তারকা সন্তান। তিনি ‘রকস্টার’ খ্যাত অভিনেতা অর্জুন রামপাল এবং সাবেক মিস ইন্ডিয়া ও মডেল মেহের জেসিয়ার মেয়ে। অর্জুন-মেহেরের ডিভোর্স হয়েছে দুই বছর হতে চলল। বিচ্ছেদের পর মাহিকা তার মায়ের সঙ্গেই থাকেন।

মাহিকার বর্তমান বয়স ১৭। পড়াশোনা নিয়ে ব্যস্ত তিনি। স্কুলও পেরোননি। এই বয়সেই তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। যেটা দেখে অনেকেই তাকে দীপিকা পাড়–কোন ও আনুশকা শর্মাদের মতো সুপারহিট নায়িকাদের সঙ্গে তুলনা শুরু করেছেন।

বাবা-মায়ের ডিভোর্স হলেও অর্জুনের সঙ্গে খুব ভালো সম্পর্ক মাহিকার। বাবার ছবির শুটিং হলে তিনি সেটে গিয়ে উপস্থিত হন। এবার নিজেই আসতে চলেছেন অভিনয়ে। মাহিকা নাকি তার অভিনেতা বাবা অর্জুন রামপালের ইচ্ছাতেই বলিউডে আসতে চলেছেন।

শুরুতেই বড় ব্যানারের ছবিতে মেয়ের অভিষেক করানোর ইচ্ছা অর্জুনের। ইতিমধ্যে মেয়েকে নানা টিপস দেয়া শুরু করেছেন। কথা হয়েছে চিত্রনাট্য নিয়েও। মাহিকা বেশ শান্ত, নরম স্বভাবের। তাই বলিউডের কঠিন মাটিতে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন, তা নিয়ে চিন্তায় নায়ক বাবা।

ঢাকাটাইমস/১৯এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী