এখনো আইসিইউতে লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ১৭:৩৯
অ- অ+

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এখনো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো। শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এর থেকে বেশি কিছু জানাতে চাননি তারা।

অসুস্থ লতা মঙ্গেশকরকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখতে যান নির্মাতা মধুর ভান্ডারকর। গিয়েছিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। তিনি জানান, ‘লতা মঙ্গেশকর এখন স্থিতিশীল। চার-পাঁচ দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তার দ্রুত আরোগ্য কামনা করি।’

প্রবল শ্বাসকষ্ট নিয়ে গত ১১ নভেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯০ বছর বয়সী লতা মঙ্গেশকর। প্রথম কয়েকদিন চিন্তা বাড়ালেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়।

ঢাকাটাইমস/২১নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা