রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছাত্রীদের

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৬
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্তের অভিযোগ এনেছেন তার নিজ বিভাগের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ^বিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে ভুক্তোভোগীরা লিখিত অভিযোগপত্র জমা দেন। সেলের সদস্য সচীব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক হলেন চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী।

যৌন নিপীড়ন নিরোধ সেলের সদস্য সচীব ড. লায়লা আরজুমান বানু বলেন, ‘চারুকলা অনুষদের ছাত্রীদের অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ চলছে।’

এদিকে ভুক্তভোগী ওই ছাত্রীরা অভিযোগপত্রে উল্লেখ্য করেছেন, ‘বিভাগের শিক্ষক অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের শিকার হই। যার কারণে আমরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। পড়াশুনা এবং অন্য কোনো কাজেই মনযোগ দিতে পারছি না।’

অভিযোগপত্রে ওই শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রীরা আরও উল্লেখ করেন, ‘কারণে অকারণে স্যার আমাদেরকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। অফিসে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। অনেকসময় সবার সামনে গায়ে হাত দেন। অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেন।’

এ ব্যাপারে কথা বলতে অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর মোবাইলে ফোন দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

তবে, নিজ অনুষদের শিক্ষকের ব্যাপারে এখনই কোনো কথা বলতে চাননি ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে ডিটেইলস কিছু না জেনে কোনো মন্তব্য করতে পারবো না।’ ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা