ইবিতে র‌্যাগিং ঠেকাতে কমিটি

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২০, ১৯:২১
অ- অ+

ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, উচ্চ আদালতের নির্দেশে গঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে বিশ^বিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান এবং পরেশ চন্দ্র বর্মণকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও সব আবাসিক হলের প্রভোস্ট এবং বিভাগের জ্যেষ্ঠ সভাপতিকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক বিশ^বিদ্যালয়ে অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির মাধ্যমে ক্যাম্পাসকে সম্পূর্ণরূপে র‌্যাগিংমুক্ত ঘোষণা করা হবে। ক্যাম্পাসে র‌্যাগিংয়ের কোনো স্থান নেই।’

(ঢাকাটাইমস/৬মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার গণপরিবহনে মনোরেল, শুরু হচ্ছে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর দুনিয়ার জীবন থেকে আখিরাতের পথে যাত্রা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, গুলিতে আহত ২