নিজের কম্পোজ করা গানের রিমিক্সে চটলেন এআর রহমান

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৭:৪৭
অ- অ+

এআর রহমানের কম্পোজ করা এবং মোহিত চৌহানের গলায় মাসাকলি গানটি একসময়ে ব্যাপক হিট করেছিল। দিল্লি ৬ ছবিতে এই গানের সঙ্গে সোনম কাপুরের নাচও মুগ্ধ করেছিল দর্শকদের। সেই গানটিরও এবার রিমিক্স করা হয়েছে। ছবির নাম মাসাকলি ২.০। ছবিতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্র ও তারা সুতারিয়া। ছবিতে মাসাকলি গানটিও ব্যবহার করা হয়েছে। বুধবার মুক্তি পায় গানটি। সেই গানটি মোটেই পছন্দ হয়নি খোদ এ আর রহমানের।

এআর রহমান সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, কোনো শর্ট কাট নয়, ঠিকঠাক দেখভাল, জেগে থাকা রাত, লেখা এবং আবার লেখা। যে গান যুগের পরে যুগ থাকবে তার জন্য ৩৬৫ দিন ২০০ এরও বেশি মিউজিশিয়ান মাথা খাটান। পরিচালকদের দল, একজন সুরকার ও গীতিকার যাদের সমর্থনে থাকেন অভিনেতা ও ডান্স ডিরেক্টররা আর ছবির ক্রুরা।

পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরাও টুইট করেন, দিল্লি ৬ এবং মাসাকলি ভীষণ ভালোবাসা ও আবেগ দিয়ে তৈরি। গানটি সংরক্ষণ করা প্রয়োজন। রিমিক্স থেকে সাবধান। তাতে আপনার কানের ক্ষতি করতে পারে। তবে বলিউডে এই প্রথম রিমিক্স নয়। বিগত দিনে প্রায় প্রতিটি ছবিতেই পুরনো ছবির গানতে নতুন মোড়কে পেশ করা হচ্ছে।

ঢাকা টাইমস/১০এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা