অতীত মনে পড়ছে সারার

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ১০:৫৩
অ- অ+

বলিউডে অভিষেক হওয়ার পর অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিং দম্পতির কন্যা সারা আলি খান। তবে বাবা-মায়ের পরিচয়ে নয় অভিনয় দক্ষতা দিয়েই মন জয় করেছেন তিনি।

লকডাউনে ঘরে বসে অতীত মনে পড়ছে সারার। পর্দায় যে সারা খানকে দেখতে পাচ্ছেণ দর্শক কয়েক বছর আগেও কিন্তু সারা এমন ছিলেন না। অবাক হওয়ার মতো বিষয় তখন তার ওজন ছিল ৯৬ কেজি।

সেই সময়ের ছবি ও বর্তমানের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সারা। ক্যাপশনে লিখেছেন, #ফ্লাশব্যাকফ্রাইডে #ফ্রিক ফ্রাইডে।

ওজন কমানোর বিষয়ে এবং নায়িকা হতে কী করেছেন সেকথা আগেই জানিয়েছেন সারা। তিনি জানিয়েছিলেন,

দীর্ঘদিন পলিসিসটিক ওভারিয়ান সিনড্রোমে ভুগেছেন। এই রোগের কারণে তার শরীরের ওজন গিয়ে দাঁড়ায় ৯৬ কেজিতে! হরমোনজনিত এই রোগের কারণে ওজন কমাতে বেশ সমস্যার মুখে পড়তে হয় সারাকে। ওজন কমাতে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে তাকে। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ডায়েটেও অনেক নিয়ম মেনে চলতে হয়েছে।

সারা বলেন, ছোটবেলা থেকেই আমি একটু গোলগাল ছিলাম। যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে প্রথম দুই বছরে আমার ওজন আরও বেড়ে যায়। তবে শেষ বছরটায় আমি বেশ খানিকটা ওজন ঝরিয়ে ফেলি। নিয়মমাফিক জীবনযাপন আর বেশ কিছুটা ওয়ার্কআউট- এসব কিছুর জন্যই আমি তাড়াতাড়ি রোগা হতে পেরেছি। রোগা হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে মুম্বাই এয়ারপোর্টে নামার পর প্রথম দর্শনে আমাকে চিনতেই পারেনি মা।

ঢাকা টাইমস/১১এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্টেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন
বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা
ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা