নেপালের পক্ষ নিয়ে বিতর্কে মনীষা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২২ মে ২০২০, ১২:২১
অ- অ+

আলোচিত ভারত-নেপাল বিতর্কে জড়িয়ে গেল বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার নাম। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়েছেন তিনি। নেপাল সরকারের দাবি, ভারতের তিনটি জায়গা তাদের। ১৮ মে নেপাল একটি নতুন মানচিত্র প্রকাশ করেছেন। তাতে ভারতের লিপুলেখ, লিমপিয়াধুরা, কালাপানি জায়গাগুলো তাদের বলে দাবি করেছে।

এই বিষয় নিয়ে বিতর্ক ইতোধ্যেই চরমে। সেই বিতর্ককেই খানিকটা উসকে দিয়েছেন অভিনেত্রী মনীষা। সোশ্যাল মিডিয়ায় নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থন করে তিনি বলেন, ‘আমাদের ছোট দেশেরও আত্মমর্যাদা রয়েছে।’ নাম না করে চীনকেও টেনে আনেন তিনি। বলেন, ‘তিনটি দেশের একসঙ্গে বসে এই বিতর্ক মিটিয়ে নেয়া উচিত।’

মনীষা বহু বছর ধরে বলিউডে টানা কাজ করে চলেছেন। এক সময় বলিউডের এক নম্বর অভিনেত্রীর দৌড়েও ছিলেন তিনি। নেপালের বিখ্যাত কৈরালা পরিবারের মেয়ে মনীষা। তার দাদু ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। নায়িকার পরিবার থেকে আরও তিনজন প্রধানমন্ত্রী হয়েছেন।

বলিউড থেকে প্রচুর খ্যাতি কুড়িয়েছেন মনীষা। সে কথা অস্বীকার করার উপায় নেই। যার কারণে মনীষার বিরুদ্ধে ক্ষুব্ধ নেটিজেনরা। তাদের বক্তব্য, এতদিন ভারতে থেকে এবং বলিউডে কাজ করে মনীষা এখন নেপালের সুরে সুর মেলাতে পারেন না। নেপাল যে দাবি করেছে, সেটি ভারতের পক্ষে অবমাননাকর বলেও তাদের মত।

অনেক ভারতীয় সোশ্যাল মিডিয়ায় মনীষাকে ভারত ছেড়ে নেপালে চলে যাওয়ার কথা বলেছেন। তাদের বক্তব্য, ভারতে থাকা বাকি নেপালিদেরও নিজের দেশে ফিরে যাওয়া উচিত। অভিনেত্রী অবশ্য তার মত থেকে সরেননি। তার কথায়, ‘নেপালের মতো ছোট দেশেরও সম্মানের সঙ্গে নিজের দাবিগুলো জানানোর অধিকার আছে।’

ঢাকাটাইমস/২২মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে সুখবরের সঙ্গে দুঃসংবাদও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা