গভর্নর হিসেবে ফের নিয়োগ পেলেন ফজলে কবির

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ১৭:৩৫
অ- অ+
ফাইল ছবি

আরও দুই বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন ফজলে কবির।

বুধবার (১৫ জুলাই) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. জেহাদ উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ যা বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২০ দ্বারা সংশোধিত এর অনুচ্ছেদ ১০ (৩) এবং ১০ (৫) এর বিধান অনুযায়ী ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২২ সালের ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়, ‘ফজলে কবির গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় উল্লিখিত চক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

(ঢাকাটাইমস/১৫জুলাই/আরএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান
চীনের সিচুয়ানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, জরুরি অবস্থা জারি
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র–ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক
আজ দেশজুড়ে ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা