রিহ্যাব থেকে তিন ডেভেলপার কোম্পানি বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ১৯:৪০
অ- অ+
ফাইল ছবি

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে তিন ডেভেলপার কোম্পানিকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রিহ্যাব পরিচালনা পর্ষদের সহসভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

সোমবার রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৪তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় তিনটি ডেভেলপার কোম্পানিকে রিহ্যাব থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত কোম্পানিগুলো হলো- এমবিকে বিল্ডার্স লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল ইসলাম বাদল, এসএসআরএম ডেভেলপার্স লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার মো. মোস্তফা শহীদ, পিএসসি, বিএন (অব.) দিপ্তি আবাসন লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শামীম।

রিহ্যাব জানায়, সংগঠন থেকে বহিষ্কৃত ডেভেলপার কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ রিহ্যাব সদস্য পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

সভায় রিহ্যাব পরিচালনা পর্ষদের সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া স্বেচ্ছায় পদত্যাগ করেন। লিয়াকত আলী ভূইয়া ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধি হিসেবে ছিলেন বলেও জানায় রিহ্যাব।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4