আবারও অনুপম কথাচিত্রের ছবিতে সুমিত

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৫| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭
অ- অ+

সরকারি অনুদানে ‘ছায়াবৃক্ষ’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে চলেছে দেশের পুরনো ও নামকরা প্রযোজন সংস্থা অনুপম কথাচিত্র। ২০১৯-২০২০ অর্থবছরে এটি ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে। ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। বর্তমানে চলছে এ ছবির অভিনয়শিল্পী চূড়ান্ত করার প্রক্রিয়া।

তারই ধারাবাহিকতায় এবার ‘ছায়াবৃক্ষ’তে অভিনয়ের জন্য চূড়ান্ত হলেন অভিনেতা সুমিত সেনগুপ্ত। এই ছবিতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এর আগে অনুপম কথাচিত্রের ব্যানারে ‘বান্ধব’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন সুমিত। সেটি বর্তমানে মুক্তির অপেক্ষায়। তার আগে যুক্ত হলেন প্রযোজনা সংস্থাটির দ্বিতীয় ছবিতে।

‘ছায়াবৃক্ষ’ ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। এর গল্প চা শ্রমিকদের জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে।

এর আগে ছবিটির সঙ্গে যুক্ত হন বড়দা মিঠু। তাকে দেখা যাবে ছবির একটি প্রধান চরিত্রে। বিভিন্ন চরিত্রে আরও আছেন চিত্রনায়িকা সুষ্মি রহমান, ইকবাল আহমেদসহ অনেক চেনামুখ। আসছে অক্টোবর মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।

ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা