নর্দান ইউনিভার্সিটির সঙ্গে উত্তরা রেসিডেন্সিয়াল কলেজের সমঝোতা চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২১, ১৯:৫১
অ- অ+

প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে উত্তরা রেসিডেন্সিয়াল কলেজ।

শনিবার এয়ারপোর্ট সংলগ্ন নর্দান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশকোনায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

নর্দান বিশ^বিদ্যলায়ের পাবলিক রিলেশন্স বিভাগের সহকারীপরিচালক নুরুজ্জামান ফারাবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন, উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, বিজনেস বিভাগের প্রধান ড. মোহাম্মদ মাসুকুজ্জামান ও টেক্সটাইল বিভাগের প্রধান জনাব তানজিম হোসেন।

অনুষ্ঠানে উত্তরা রেসিডেন্সিয়াল কলেজ এর পক্ষে উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন ও প্রিন্সিপাল আব্দুল সাত্তার খান।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও মেনটোরস এডুকেশন লিমিটেড-এর মধ্যে অভ্যন্তরীণ সুসম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি শিক্ষার্থীদের ট্রেনিং ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে একত্রে কাজ করার জন্য দু’পক্ষ ইতিবাচক আলোচনা করে।

ঢাকাটাইমস/১২জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা